← All notices

গ্রীষ্মকালীন (এপ্রিল-সেপ্টেম্বর) ২০২৬ কোর্স সেমিস্টারের ফাইনাল পরীক্ষা পূর্বনির্ধারিত ২০-০৯-২০২৬ এর পরিবর্তে ২২-০৯-২০২৬ তারিখ হতে শুরু হবে।

24/250 · 16 Sep 2026, 11:46 PM

এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শ্রদ্ধেয় বিভাগীয় চেয়ারম্যান মহোদয়গণের অবগতির জন্য জানাচ্ছি যে, অনলাইনে ফরম ফিলাপ (পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম পূরণ) সংক্রান্ত সফটওয়্যারের কাজ সম্পন্ন করে পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করতে সময় প্রয়োজন বিধায় গ্রীষ্মকালীন (এপ্রিল-সেপ্টেম্বর) ২০২৬ কোর্স সেমিস্টারের ফাইনাল পরীক্ষা পূর্বনির্ধারিত ২০-০৯-২০২৬ এর পরিবর্তে ২২-০৯-২০২৬ তারিখ হতে শুরু হবে। এক্ষেত্রে ফরম ফিলাপ আগামী ১৭-০৯-২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ফরম ফিলাপের জন্য নির্ধারিত টাকা রূপালী ব্যাংক পিএলসি, সিকৃবি শাখায় জমা প্রদান করে জমার রশিদ অনলাইনে আপলোড করতে হবে এবং ব্যাংক রশিদের সংশ্লিষ্ট শাখা কপি অর্থ ও হিসাব শাখার ২০৩ নম্বর কক্ষে জমা প্রদান করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।
exam-notice-fpgs-16-09-2026.pdf